1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নাটোর-১ আসনে নৌকার প্রার্থী বকুলের মনোনয়নপত্র জমা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

নাটোর-১ আসনে নৌকার প্রার্থী বকুলের মনোনয়নপত্র জমা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন

বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) চারটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহিদুল ইসলাম বকুল বলেন, গত ৫ বছরে লালপুর-বাগাতিপাড়ায় কোন চাঁদাবাজি, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। এ জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারছেন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই জনপদ থেকে অপরাজনীতির হোতা, দূর্নীতিবাজ, যারা গরীবের রক্ত চুষে খায় তাদের অস্তিত্ব বিলীন করে এই জনপদকে শান্তির জনপদে রুপ দেওয়ার মিশন অব্যাহত থাকবে।

এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। তাই জনগন তাদের প্রত্যাখান করেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আপনাদের মাঝে আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com