1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল কালিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

নড়াইল কালিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইল কালিয়া উপজেলা বাসস্ট্যান্ড মাঠে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আহাম্মেদ শফিকুল হায়দার (পারভেজ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির, সিনিয়ার সহ-সভাপতি জুলফিকার রহমান মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেপটেন কর্নেল সাজ্জাদ (অবসরপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম (সাগর)সাবেক ছাত্রনেতা, কালিয়া উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তিনি বলেন, “বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দল। স্বৈরাচারী শাসন এবং দমন-পীড়নের বিরুদ্ধে এ দলের সংগ্রাম দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।”
নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বি এম বাকির হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক বিএম নাগিব হোসেন তার বক্তব্যে বলেন, “বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন, একটি চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে দিকনির্দেশনা শুরু হয়েছিল, তা আজও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা। যারা আন্দোলনে অংশ নিয়েছেন, কারাবরণ করেছেন বা প্রাণ দিয়েছেন—তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব এবং শহীদ জিয়ার স্বপ্ন পূরণ করব।”
তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য, যা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এই সংগ্রামে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন কালিয়া উপজেলা ও নড়াগাতীর মাটি বিএনপির দুর্গ। এই দুর্গকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির সংগ্রামী ইতিহাস স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com