1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দেবীগঞ্জে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ,পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয়

দিবস বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক দিন। দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানানো এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় দিবস দু’টি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দিবসগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com