1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

​ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পেরিয়ে গেলেও বরিশাল জেলার বানারীপাড়া থানার অফিশিয়াল সরকারি ওয়েবসাইটে (জাতীয় তথ্য বাতায়ন) এখনো রয়ে গেছে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষস্থানীয় নেতাদের ছবি। সরকারি ডিজিটাল সিকিউরিটি ও তথ্য হালনাগাদ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে সাইটটিতে রাজনৈতিক নেতাদের ছবি ঝুলিয়ে রাখায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সরেজমিনে জাতীয় তথ্য বাতায়নের বানারীপাড়া থানা পেজে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর মেয়র ও আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর ছবি এখনও দৃশ্যমান।

এছাড়া তালিকায় রয়েছে উপজেলা সহ-সভাপতি আব্দুল জলিল ঘরামী ও জিয়াউল হক মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা এবং সাবেক চেয়ারম্যান শান্তসহ একাধিক দলীয় নেতার ছবি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট পরিচালনা নীতিমালা অনুযায়ী, সরকারি প্রতিটি পোর্টালকে নিরপেক্ষ, তথ্যসমৃদ্ধ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা বাধ্যতামূলক। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাজনৈতিক নেতাদের ছবি বহাল তবিয়তে থাকা কেবল প্রশাসনিক স্থবিরতাই নয়, বরং সরকারি নির্দেশনার চরম অবমাননা।

​নাগরিকদের প্রশ্ন—রাজনৈতিক পটপরিবর্তনের দীর্ঘ দুই বছর পরও কেন এই তথ্য হালনাগাদ করা হলো না? এটি নিছক উদাসীনতা নাকি কোনো বিশেষ মহলের গাফিলতি? এমন অনিয়মের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সাইটের অপ্রাসঙ্গিক ছবিগুলো অপসারণ এবং ওয়েবসাইটটি সম্পূর্ণ নিরপেক্ষ ও আধুনিক তথ্য দিয়ে হালনাগাদ করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বানারীপাড়ার সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com