1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে অংশের জমি ক্রয় করায় ৩ পরিবার গৃহবন্দী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

তাড়াশে অংশের জমি ক্রয় করায় ৩ পরিবার গৃহবন্দী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

তাড়াশ উপজেলা প্রতিনিধি, মোঃ মুনসুর আলীঃ-সিরাজগঞ্জের তাড়াশে বাড়ী হতে বের হওয়ার রাস্তায় বেড়া দিয়ে গৃহ বন্ধী করে রেখেছে এক প্রভাবশালী পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সড়াবাড়ী গ্রামে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মৃত হাজী আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে বের হওয়ার গেইটে বাশের বেড়া দিয়ে গৃহ বন্দী করে রেখেছে সড়াবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মোস্তফা হোসেন,আসাদ আলীর ছেলে আবু হাসান, চান আলীর ছেলে বর্তমার ইউপি সদস্য বিপ্লব হোসেন ও মৃত শওকত মীরের ছেলে আতাউর রহমান। এই পরিস্থিতিতে গৃহ বন্দী ৩টি পরিবারের সদস্যরা প্রায় ২০দিন যাবত বাহিরে কোন কাজ কর্ম করতে পারছেন না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না,ঘরের ধান বিক্রি করতে পারছেন না হাট বাজারে।

গৃহ বন্দী পরিবারের পক্ষ থেকে মোঃ জিয়াউর রহমান জিয়া কান্না কন্ঠে বলেন, পূর্ব থেকেই ওই ব্যক্তিগন আমার বাড়ীর সামনে বেড়া দিয়ে রেখেছিল। আমাদের কোন রকম পায়ে চলার মত রাস্তা ছিল। যে রাস্তা দিয়ে আমার পিতার লাশ দাফন করার জন্য বাড়ি থেকে বের করে কবরে নিতেও বাধা হয়ে যায়। খাটলি বেড়ার সাথে বেধে যাওয়ার পরনের পাঞ্জাবী ছিড়ে যায়। এ কারনে গত ১০ সেপ্টেম্বর রবিবার তাড়াশ রেজিষ্ট্রি অফিসে তার ভাইয়ের অংশের জমি ক্রয় করায় তারা জোরপূর্বক এসে আমার বাড়ির গেটের সাথে বেড়া দিয়ে যায়। তার পর থেকেই আমরা মানবতাহীনভাবে জীবন যাপন করছি।

এ বিষয়ে প্রভাবশালী আবু হাসান বলেন, আমাাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি। এ বেড়া কারও ভাঙ্গার শক্তি নাই।এ ব্যাপারে প্রভাবশালী ইউপি সদস্য মোঃ বিপ্লব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বেড়া দেওয়ার প্রয়োজন ছিল বেড়া দিয়েছি। এ বিষয়ে কিছু বলার নাই । আপনাদের যা লিখার দরকার লিখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com