
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৮ শে ফেব্রুয়ারি ঢাকার পুরানা পল্টন হোটেল পিকিং গার্ডেনে ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকদের মধ্যে যাদের বাড়ি মাদারীপুর জেলায় এবং তারা ঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত তাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকাস্থ মাদারপুর সাংবাদিক ফোরামের সভাপতি এবি এম সেলিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
প্রধান অতিথির বক্তব্যে খোকন তালুকদার বলেন,
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন আপনারা সবসময় আপনাদের লিখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন এবং সমাজের কোন অবহেলিত লোক যেনো রাষ্ট্রীয় সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদেরকে অবগত করবেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাদারপুর সাংবাদিক ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ মামুন ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক এমএ মান্নান,দৈনিক সংগ্রাম পত্রিকার সহকারী সম্পাদক মোঃ সাহাদাত হোসেন , সংগঠনের উপদেষ্টা আঃ আউয়াল ঠাকুর এবং কার্যকরী কমিটির সকল সদস্য সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।