1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক

গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ

বরিশালের গৌরনদী উপজেলার ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদীর পীর সাহেব হযরত ক্বারী আ: আজিজ দা. বা.। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফ উজ্জামান। হযরত মাওলানা মো: ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারী বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহীদ শরীফ, সাবেক ছাত্র নেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।

মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com