1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জেলা প্রশাসকের বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৩|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

গৌরনদীতে জেলা প্রশাসকের বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোটার,এ,এস,মামুন

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে প্রথমেই বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়। এরপরই গৌরনদী মডেল থানা, পৌরসভার কার্যক্রম পরিদর্শন ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিকেলে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com