1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ কালিয়ায় বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র

গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তল ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে আলোচিত ঝালকাঠির ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে এসআরবি-৮ জানতে পারে, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গৌরনদী থানাধীন বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এসআরবি-৮-এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল তাদের আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং এসব অস্ত্র অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও হাজার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধারের এ ঘটনা গৌরনদীজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় পর্যায়ে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং এর নেপথ্যে থাকা পুরো চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন সচেতন মহল।
অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com