1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা" জলদস্যুর গুলিতে জেলে নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৩|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা” জলদস্যুর গুলিতে জেলে নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫০৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দেন। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৫টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নপর আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ ছাড়া ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ায় মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যুর কবলে পড়ে সাগরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com