1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:১০|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খুলনার তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি , খুলনা //

বুধবার ( ২২ জানুয়ারি ~২০২৫ ইংরেজি ) সকাল ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব~২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শহীদুল্লাহ।

উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলোঃ এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com