1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন

খুলনায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, খুলনাঃ- খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার মাধ্যমে প্রেমের সমাধি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।

গত ৩ রা জুলাই ~২০২৪ ইংরেজি বুধবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে গড়ইখালী ইউনিয়নে এঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায় , গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডল ( ২১ ) ও ব্রজ মন্ডল ( ২২ ) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। ব্রজ মন্ডল হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে থেকে লেখাপড়া করতো। আর প্রিয়াঙ্কা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে।

স্থানীয় লোকজন ও মধু মন্ডলসহ অনেকেই জানান , প্রিয়াঙ্কার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে । যে বিবাহ ৪ ঠা জুলাই বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার কথা ছিল। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তাঁর বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অবশেষে উপায়ান্ত না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নিয়ে প্রেমের সমাধি টানে। প্রিয়াঙ্কা নিজ বাড়ীতে ঘরের আড়ায় ও ব্রজ তাঁর মামার বাড়ীতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান ,পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com