
মোহাম্মদ উজ্জল শেখ,স্টাফ রিপোর্টারঃ- নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়ন সার ডিলার মেসার্স আরাফাত ট্রেডার্স এর স্বত্বাধিকার জামিল আহম্মেদ তার অনিয়ম ঢাকতে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় কৃষকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত রবিবার (২৯ জুন) নড়াইল জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই মিথ্যা অভিযোগ দায়ের করেন জামিল আহম্মেদ। অভিযোগে জামিল আহমেদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ করে আসছেন। প্রতি চালানের সময়ই কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। যাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান ঐ কৃষি কর্মকর্তা। তিনি বলেন, মেসার্স আরাফাত ট্রেডার্স এর স্বত্বাধিকার জামিল আহম্মেদ নিজের নামে ডিলারশীপ থাকা সত্বেও কোন সার দোকানে রাখেন না।৷ তাছাড়া মার্চ এপ্রিলে সার উত্তোলন করেননি ও মে জুনে বিক্রয় অনুমতি না নিয়ে সার বিক্রয় করেছেন। যার কারনে তাকে কারন দর্শানোর নোটিশ করা হয়।তিনি আরো বলেন, এই জামিল আহম্মেদ কখোনই নিয়ম নীতির তোয়াক্কা করেন না। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করেন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
এ বিষয়ে জামিল আহম্মেদ এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি