1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় রাস্তার পাশে পড়ে থাকা যুবক উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৩৯|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন 

কালিয়ায় রাস্তার পাশে পড়ে থাকা যুবক উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া-খুলনা সড়কের গাজিরহাট গ্রামীন ফোন টাওয়ারের অদুরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবককে (৩৮) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারি মো.জহির শেখ জানিয়েছেন ওই যুবক কথা বলতে না পারলেও হাত নেড়ে পথিকের নিকট সাহায্য ও চিকিৎসার সহযোগিতা চেয়েছেন।

জহির শেখ যশোরের অভয়নগর উপজেলার রামনগর গ্রামের মো.কবির শেখের ছেলে।জহির শেখ জানান, তিনি এই সড়ক দিয়েই সকালে ও রাতে উপজেলার পেড়লী বাজারে তার দোকানে যাওয়া আসা করেন।গত ৩ দিন ধরে তিনি এই যুবককে রাস্তার পাশে শুয়ে থাকতে দেখেছেন।

শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে তিনি বাজার থেকে বাড়িতে ফেরার সময় এই যুবকের দিকে নজর পড়লে হাত নেড়ে ইশারায় তাকে কাছে ডাকেন এবং ইশারায় হাসপাতালে নেয়ার আকুতি জানান।

তার আকুতি বুঝতে পেরে সেখান থেকে উদ্ধার করে রাত ৮ টার দিকে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ধরনের অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন।

কালিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মোসা.মাহাবুবা আক্তার জানান, অজ্ঞাত পরিচয়ের যুবক দীর্ঘদিন অনাহার ও অযতের কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন বলে ধারনা করা হচ্ছে। শারীরিক দূর্বলতার করণে তিনি কথা বলতে পারছেন না। তাকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com