1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

কালিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ায় এক সাংবাদিককে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন।

জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু মল্লিক (৩৯) রবিবার (১০ আগস্ট) বিকেলে এ হুমকি পান। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম কাজী নান্টু (৪৫) অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাবলু মল্লিকের বাড়িতে যান। তখন তিনি বাড়িতে না থাকায় পরিবারের কাছে তার সঙ্গে যোগাযোগের কথা বলেন।

পরে বাবলু মল্লিক নিজেই মোবাইল ফোনে নূরে আলম কাজীর সঙ্গে কথা বললে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দেন। না ছাড়লে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয় দেখান। এ সময় অভিযুক্তরা আরও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।

বাবলু মল্লিক বলেন, “হুমকির পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা করছি।”

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনাটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যুবলীগ নেতা নূরে আলম কাজী নান্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোনোভাবেই তাকে হুমকি দিইনি। বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”

কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ বলেন, “এটি সাংবাদিকের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে এর প্রভাব গোটা পেশাজীবী মহলে নেতিবাচক হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com