1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের তালাবদ্ধ একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম পাওয়ার ঘটনায় প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। বহুল আলোচিত এ ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং অনিয়মের অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালের দীর্ঘদিনের তালাবদ্ধ একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম সংরক্ষিত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ রয়েছে, সেখানে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। বিষয়টি প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ জুলাই একটি অফিস আদেশ জারি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আদেশে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দায়িত্বে গাফিলতি হয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে বাবুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম মনিরুল ইসলাম কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, প্রধান সহকারী, সিনিয়র স্টাফ নার্স, স্টোর কিপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ১২ জুলাই (রবিবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ও মৌখিক বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে বিশেষভাবে খতিয়ে দেখা হবে—দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম তালাবদ্ধ কক্ষে কেন রাখা হয়েছিল, মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাসময়ে বিধি অনুযায়ী অপসারণ বা ধ্বংস করা হয়নি কেন, সরকারি সম্পদের অপচয় বা অব্যবস্থাপনা ঘটেছে কি না এবং এসব ঘটনার জন্য কারও অবহেলা বা দায়িত্বহীনতা রয়েছে কি না। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু তদন্ত কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। তদন্তে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, গাফিলতি কিংবা সরকারি সম্পদের অপচয়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারি ওষুধ সংরক্ষণ, বিতরণ ও হিসাব ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দীর্ঘদিনের তালাবদ্ধ কক্ষ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও বিভিন্ন চিকিৎসা-সরঞ্জাম উদ্ধারের তথ্য প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com