1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সংখ্যালঘু পরিবারের ফসলী জমি সহ বাড়িঘর ছেরে দেওয়ার নির্দেশের অভিযোগ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের ফসলী জমি সহ বাড়িঘর ছেরে দেওয়ার নির্দেশের অভিযোগ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পুর্ব সাতলা গ্রামের আমেরিকা প্রবাসী কাওসার হাওলাদারের বিরুদ্ধে। সে পুর্ব সাতলা গ্রামের সাহেব আলী হাওলাদারের পূত্র। ভুক্তভোগী সংখ্যালঘ জুড়ান চন্দ্র বাইন উজিরপুর থানায় একটি লিখিত অভিযোগে জানিয়েছেন সাতলা মৌজার ৩৪৪ নং খতিয়ানের এস এ ১০৬৮ দাগের ১২ একর ৯৬ শতাংশ জমির মধ্যে ৬ জন শরিক সমান ভাবেই প্রাপ্ত হয়ে ভোগ দখলে রয়েছে।

এরমধ্যে একজন শরিক কালীপদ ও দুলাল বাইন তাদের অংশের হিস্যা অনুযায়ী ২ একর ১৬ শতাংশ জমি বিক্রী করেন আমেরিকা প্রবাসী কাওসার হাওলাদারের কাছে৷ তিনি জমি ক্রয় করেই তার লোকজন লাঠিয়াল বাহিনী এনায়েত হোসেন বাচ্চু, ফরহাদ হোসেন জিন্নাহ, ইউনুস হাওলাদার,জসিম হাওলাদার সহ একদল লাঠিয়াল বাহিনী দিয়ে সকল শরিকদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন এবং ১১ নভেম্বর শনিবার দুপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জুড়ান বাইনের বাড়িতে গিয়ে ( বাইন পাড়ায়) জমি চাষ করতে নিষেধ করে হুমকী ধামকী দিয়ে বাড়ির মহিলাদেরকে গালিগালাজ করে ভয়ভিতী দেখিয়ে আসে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য মোঃ জাফর আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। অন্যদিকে প্রতিপক্ষদের পক্ষে তাদের প্রতিনিধি ইউনুস হাওলাদার জানান আমরা জমি কিনেছে, জুড়ান বাইনের বাড়িতে গিয়েছিলম বটে কিন্তু তাদেরকে কোন হুমকী দেয়া হয় নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com