1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসপাতালে মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৩:৩৫|
সংবাদ শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ মাদারীপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কালিয়ার পহরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,একাধিক দোকান ভস্মীভূত, ক্ষতি ১৫ লক্ষ টাকার বেশি মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাংগা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি,, নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত বিএনপি নেতা অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেনের মনোনয়ন পুনর্বিবেচনার আশা নড়াইল-১।জনগণের সমর্থন ও তৃণমূলের আস্থায় এগিয়ে ভোটের প্রস্তুতি আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

উজিরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসপাতালে মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর  মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।

স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল ৭:৩০ মিনিটে একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তার এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন। প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তার অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটলে সোহেল মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ঃ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। এ ঘটনা সোহেলের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহেল মাঝি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাঝির পুত্র।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, প্রথম হামলার ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নাম্বার ০৯।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com