1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় পুলিশসহ আহত ১২, আটক ৬ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৬|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় পুলিশসহ আহত ১২, আটক ৬

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পোস্ট নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এতে হামলায় আহত হয়েছেন যৌথবাহিনীর ১২ সদস্য। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর করে সংগঠনটির সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী ওসমানকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের হামলা ও এসিড নিক্ষেপে আহত হন যৌথবাহিনীর ১২ সদস্য। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।

রাত ১২টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আহতদের মধ্যে সাতজন পুলিশ ও পাঁচজন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com