1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:০৪|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কালিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, দেশে বিরোধী রাজনৈতিক কণ্ঠকে দমন করতে হামলা ও মামলার রাজনীতি নতুন নয়। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এসব অপচেষ্টা ব্যর্থ হবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, ছাত্রনেতা রাকিবুজ্জামান পাপ্পু, ছাত্রনেতা সৈয়দ রাকিবুল ইসলাম মিশান, কালিয়া পৌর বিএনপির সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শিহাব হোসেন এবং আমেরিকার টেক্সাস সিটি বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম জহির।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com