1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার মানবতার সেবায় নিবেদিত আরফানুল আলম প্রধান,, বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন!

হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কালিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, দেশে বিরোধী রাজনৈতিক কণ্ঠকে দমন করতে হামলা ও মামলার রাজনীতি নতুন নয়। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এসব অপচেষ্টা ব্যর্থ হবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, ছাত্রনেতা রাকিবুজ্জামান পাপ্পু, ছাত্রনেতা সৈয়দ রাকিবুল ইসলাম মিশান, কালিয়া পৌর বিএনপির সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শিহাব হোসেন এবং আমেরিকার টেক্সাস সিটি বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম জহির।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com