1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং ব্যবহার করায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং ব্যবহার করায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। গরুর তেলকে মাথার মাংস হিসেবে দেখাতে এ কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলেন তারা।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই দোকান দুটিতে রঙের বোতল ও রঙ মেশানো মাংস পাওয়া যায়। এ ঘটনায় মিরপুর ওয়াবদা বাজারের জুলমত আলী ও কড্ডার মোড়ের রেজাউল করিম নামের দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানিরা মাংসে রঙ মেশানোর কথা স্বীকার করেছেন। এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন ও গাভীর মাংস ষাঁড় বলে বিক্রয় করছে কিনা সে গুলো তদারকি করা হয়।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com