1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তায় জরুরি ফুট ওভারব্রিজের দাবি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান

সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাদের ঘিরে ধরে মারধর, ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ বলে অপবাদ দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বরিশাল মুখপত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ও যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্ব।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই দুই সাংবাদিক। সংবাদ সংগ্রহের অংশ হিসেবে তারা সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। এ সময় বিএনপি নেতা বাবুল মহুরীর নেতৃত্বে শতাধিক লোক তাদের ঘিরে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, সেখানে থাকা কয়েকজন নিজেদের ছাত্রদল ও যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেন। তারা দুই সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ বলে আখ্যা দিয়ে মারধর ও লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সংঘর্ষের ধারণ করা ভিডিও মুছে ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার এই অংশটিই এখন সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে—সংঘর্ষের দৃশ্য ধারণ করাই কি দুই সাংবাদিকের ওপর হামলার কারণ ছিল, নাকি ভিডিওতে ধারণ হওয়া কোনো তথ্য প্রকাশ ঠেকাতেই তাদের মোবাইল থেকে ফুটেজ মুছে দেওয়া হয়েছে?

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, তারা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সংঘর্ষের প্রকৃত চিত্র যাতে সংবাদমাধ্যমে প্রকাশ না পায়, সে উদ্দেশ্যেই তাদের ওপর হামলা ও ভিডিও মুছে দেওয়ার ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সাংবাদিকদের জড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং সংঘর্ষের মতো ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কোনো ঘটনার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ধারণ করা তথ্য মুছে ফেলার অভিযোগের বিষয়টি তদন্তের দাবি রাখে।

ঘটনার পর হামলায় জড়িতদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বাবুল মহুরী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com