1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৩৫|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে।

অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (সরদার বাড়ি) এলাকার মৃত সামসুদ্দীন সরদারের পুত্র।

বুধবার (১৭ জানুয়ারী) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। এর পূর্বে একই দিন রাতে ভিকটিমের মা মোসাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।

রামপাল থানা পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রামপাল উপজেলার তেলিখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় ছুটি হলে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল সোয়া ৪ টার সময় ভিকটিমকে অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় ফয়সালের মৎস্য ঘেরের বাসায় নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে। কন্যার কাছ থেকে বিষয়টি জানতে পেরেও সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা পুলিশের স্মরনাপন্ন হন।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামী সিরাজুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রেফতারকৃত সিরাজুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com