1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com