1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী নগরীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৫৪|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

রাজশাহী নগরীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ৭৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আরমান হোসেন (৪০)।তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ: গফুরের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ওই দল চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাসসহ অপর দুইজন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃতর কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদকসহ অন্যান্য আইনে ৭ টি মামলা আছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com