1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে চঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

মাদারীপুরে চঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্কঃ- মাদারীপুরে চাঞ্চল্যকর এ্যাডভোকেট জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহার ভূক্ত প্রধান আসামী মোঃ ফারুক মাতুব্বরকে ঢাকা থেকে র‍্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত (৭ সেপ্টেম্বর)২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে এ্যাডভোকেট জয়নাল আবেদীনকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ চাঞ্চল্যকর হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হলে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৩, সিপিএসসি, কোম্পানীর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে(২৯ অক্টোবর) রাত ৮.২০ঘটিকার সময় পল্টন থানা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

হত্যা মামলার গ্রেফতারকৃত ১ নং আসামী মাদারীপুর সদর উপজেলার নওহাটা গ্রামের মৃত্যু আব্দুল হাই মাতুব্বারের ছেলে মোঃ ফারুক মাতুব্বর (৪৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাদীর দায়েরকৃত হত্যা মামলা মাদারীপুর সদর থানার মামলা নং-২৪, তারিখঃ-১২/০৯/২৪,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ দ: বি: আসামীকে গ্রেফতারের পরে ঢাকা শাহজাহানপুর থানা,ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

অত্র মামলার গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক মাতুব্বরসহ তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে মামলার ভিকটিম এ্যাডভোকেট জয়নাল আবেদীনের দীর্ঘদিন যাবৎ জমিজমার ভোগ দখল ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয় ঘটনার দিন গত (৭ সেপ্টেম্বর) রাত অনুমান ৭.৩০ ঘটিকার সময় ভিকটিম এ্যাডভোকেট জয়নাল আবেদীন তার পরিবারের সদস্যদের নিয়ে মাদারীপুর ইটের পুল হতে অটো ভ্যানে তাতী বাড়ী ঢাকা-বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড মেইন রোডের পশ্চিম পাশে বালিয়া গামী রোডে পৌছানো মাত্রই ১ নং আসামীসহ তার সহযোগীরা ভিকটিমের উপর অর্তকিত হামলা চালায়।

এসময় প্রধান আসামী ফারুক মাতুব্বর তার হাতে থাকা চাপাতি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে পেটের ডান পাশের পাজরে কোপ মেরে ৭ ইঞ্চি পরিমান মারাত্মক রক্তাক্ত হাড়কাটা যখম করে। অন্যান্য সহযোগী আসামীরাও ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com