1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন"মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন”মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। সোনালী ধানে স্বপ্ন বুনছে কৃষক, বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত দিন পার করছে কৃষাণ-কৃষাণীরা। একদিকে ধান কাটা, আর অন্যদিকে ধান মাড়াই নিয়ে ব্যস্ত তারা।

আবহমানকাল থেকেই বছরের এই সময় অগ্রহায়ণ মাস এলেই নতুন ধান ঘরে তুলে বাংলার কৃষকেরা, আর। সেই সাথে শুরু হয় ঘরে ঘরে নবান্নের হাওয়া, নতুন সুগন্ধি ধান দিয়ে মেতে ওঠে শিতকালিন পিঠা ও পায়েষের উৎসবে। তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছে শ্রমিক ও কৃষকেরা। মাঠে কেউ ধান কাটছে আবার কেউবা ধানের আঁটি বাঁধছে। আবার কেউ ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ির উঠোনে তুলছে। ধান মাড়াই করে শুকিয়ে নিচ্ছেন কৃষাণীরা কিন্তু তাদের চোখে মনে নেই কোন ক্লান্তি, সকলের চোখে মুখেই প্রশান্তির ছবি স্পষ্ট ফুটে উঠেছে, যেন নতুন ধানে নতুন স্বপ্ন হাতছানি দিচ্ছে।

মাদারীপুের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের সবগুলো ইউনিয়নেই রোপা আমন ধানের আবাদ হয়ে থাকে। কৃষকরা জমির পাট কাটার পর সেখানে রোপা আমন রোপন করেন। রোপনের প্রায় চার মাস আবাদের পর এখন তাদের ব্যস্ততা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে। এরই মধ্যে ৭০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।

এবছরে আমন ধানের উচ্চ ফলনশীল জাতের এই ধান চাষে এবার আবহাওয়া অনুকূলে থাকায় কোনো রোগবালাই না হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষকরা জানায়, এ বছর কাঙ্খিত ফলন ঘরে তুলতে পারবেন তারা। বাজারে ভালো দাম থাকায় লাভও হবে বেশ ভালো।

ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রোপা আমন ধান চাষে কৃষকদের সহযোগিতা করতে সার ও বীজ দিয়ে সহযোগিতা করেছি।

জেলা কৃষি কর্মকর্তা জানালেন, আবহাওয়া অনুকূল থাকায় এবং প্রণোদনা কার্যক্রম চালু রাখায় এবারে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি রোপা আমন ধানের আবাদ হয়েছে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ি, এবছর জেলায় ১৩ হাজার ৩১ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে আবাদ হয়েছে তার চাইতেও বেশি জমিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com