1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-২ আসনে বিএনপি" থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে জাহান্দার আলী সমর্থকদের সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

মাদারীপুর-২ আসনে বিএনপি” থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে জাহান্দার আলী সমর্থকদের সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে এমপি মনোনয়নের প্রত্যাশায় মিছিল করেছে মাদারীপুর জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে মিছিল শেষ করা হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি থেকে ২৩৭ টি আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, মাদারীপুর-২ আসনের নাম ঘোষণা করা হয়নাই পরে বলবে বলেছে। আমরা বলতে চাই ১৭ বছর রাজপথে থেকে জাহান্দার আলী জাহান মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তারপরেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা বলতে চাই এমন ত্যাগী নেতাকেই যেন মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তাকেই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com