1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মরহুম দিপু চৌধুরীর ছেলে মাহি’র আবেগঘন স্ট্যাটাস বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া? - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫৪|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মরহুম দিপু চৌধুরীর ছেলে মাহি’র আবেগঘন স্ট্যাটাস বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- দীর্ঘদিনের রাজনৈতিক দিকনির্দেশক বাবা সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন ছেলে আশফাক চৌধুরী মাহি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাঠ ও ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিন দফা জানাজা শেষে গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজার পর সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাবার মৃত্যুতে এদিন রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড প্রোফাইলে বনানী কবরস্থানে তার দাদা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাত ধরে ফেরার পথে তোলা এক ছবিতে লিখেন- ‘বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?’আবেকঘন এই ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং শত শত কমেন্টস করতে থাকেন নেটিজেনরা।

উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাঁদপুরে দুই দফা জানাজা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয় সাজেদুল হোসেন চৌধুরী দীপু’র লাশ। সোমবার সকাল ১১টার পরে দীপু’র লাশ বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আনা হয়।সেখানে জানাজা শেষে দীপুর মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com