1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে ইউসিবির ২২৬তম শাখা উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:০৫|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

মতলব উত্তরে ইউসিবির ২২৬তম শাখা উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৯১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-চাঁদপুরে সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ২২৬তম শাখার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) ছেংগারচর বাজারের কলাকান্দা রোডের জমজম টাওয়ারের নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সুধী-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, মো. খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, মতলব উত্তর শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে মতলব উত্তর শাখা, চাঁদপুরে (জমজম টাওয়ার, কলাকান্দা রোড, ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর) ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com