1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বরগুনা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন

পুলিশের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাজুরতলা গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় শানু খাঁর তিনতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ভাড়াটিয়া কক্ষে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিফাত হাওলাদার (২০) ও নূর আলম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সিফাত হাওলাদার বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার আ. লতিফ হাওলাদারের ছেলে। অপর গ্রেপ্তার নূর আলম একই উপজেলার চালিতাতলা এলাকার আবদুল লতিফের ছেলে।

সদর থানার অভিযানে ইয়াবা, গাঁজা ও টাকা উদ্ধার

এর আগে ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কড়ইতলা মাইঠা গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ।

পুলিশের দাবি, মৃত নাদের আলী হাওলাদারের বাড়ির একটি শয়নকক্ষের তোষকের নিচ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫ দশমিক ৮ গ্রাম, ৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরগুনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com