1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৬ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত, মানববন্ধনে হুঁশিয়ারি, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:১৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৬ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত, মানববন্ধনে হুঁশিয়ারি,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড় প্রতিনিধি) প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর ৫৬ জন অনিয়মিত শ্রমিককে ঈদুল আযহার বোনাস না দেওয়ার প্রতিবাদে আজ সকাল ৮টায় দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোট ৯২ জন অনিয়মিত শ্রমিকের মধ্যে ৩৬ জনকে উৎসব বোনাস প্রদান করা হলেও, বাকি ৫৬ জনকে বঞ্চিত করায় চরম ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা বলেন,আমরা ৯২ জন একই প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে কেন আমাদের ৫৬ জনকে বোনাস থেকে বঞ্চিত করা হলো? এটা চরম বৈষম্য।”তারা আরও বলেন, ৩৬ জন শ্রমিকের মধ্যে মাত্র ১৩ জন বর্তমানে কর্মরত রয়েছেন। অথচ বোনাস থেকে বঞ্চিত শ্রমিকদের অনেকে কাজ না পেয়েও বোনাসের জন্য প্রতীক্ষায় ছিলেন। বক্তারা দাবি করেন, তাদের দাবি না মানা হলে আমরা অমরন অনশনে আশার হুশিয়ারি দেন ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সভাপতি মো. মোফাজ্জল হোসেন, তারা বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
মো. মোফাজ্জল হোসেন বলেন,সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই ঈদ বোনাস দেয়া হয়, অথচ এখানে অধিকাংশ শ্রমিক বঞ্চিত—এটা মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে জানতে চাইলে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাস বলেন,৩৬ জন শ্রমিক অনেক দিন থেকে এখানে কাজ করে তাই তাদের বোনাস প্রদান করা হয়েছে। অন্য ৫৬ জন মাত্র এক বছর হলো অনিয়মিত হয়েছেন। বাজেট সীমিত থাকায় এবছর তাদের দেয়া সম্ভব হয়নি, আগামী বছরে বিষয়টি বিবেচনা করা হবে।তিনি আরও বলেন,১৫ হাজার টাকা করে ৩৬ জন শ্রমিককে বোনাস দেয়া হয়েছে। মূলত শ্রমিক নেতাদের মাধ্যমেই বাজেট সংগ্রহ করে এই বিতরণ করা হয়।”
শ্রমিকদের দাবি আদায় না হলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com