
নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।