1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে নড়াইল জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সরকারের মিড-ডে মিল কর্মসূচির পাশাপাশি বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলে প্রতিষ্ঠানটিকে ‘জিরো মিসিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
জেলা প্রশাসনের মতে, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসক ড. আবদুল সালাম বলেন, শিক্ষার মানোন্নয়নে নিয়মিত উপস্থিতির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই ‘জিরো মিসিং’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com