1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা

নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে এস আই খোকন হাওলাদারের নেতৃত্বে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চার সদস্যের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এস আই খোকন হাওলাদার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

এ সময় মাদক কারবারি হারুনের শরীর তল্লাশির সময় শ্যামলের চায়ের দোকানে উপস্থিত থাকা ইয়াবা বিক্রেতা হারুনসহ তার সহযোগী কামাল, শ্যামল, আকিদুলসহ ১০ থেকে ১২ দেশি অস্ত্র দিয়ে এস আই খোকনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথায় আঘাত করা হয়েছে। মাদক কারবারিরা হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রæত স্থান ত্যাগ করে। হারুন লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবির হোসেনের ছেলে।

এ সময় বাজারের অন্যান্য লোকজন আহত এস আই খোকনসহ অন্য পুলিশ সদস্যদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি শংকামুক্ত আছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে এস আই খোকন হাওলাদার হামলার শিকার হয়ে আহত হয়েছেন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com