1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৮|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইলঃ- নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১৭মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশায়িত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকট সুবান চন্দ্র বোস, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

পরে জেলা শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com