1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে স্বামীর নৌকাকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নড়াইল-১ আসনে স্বামীর নৌকাকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ (জেলা প্রতিনিধি) নড়াইলঃ-নড়াইল-১ এর জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সরে দাড়িয়েছেন মিসেস চন্দনা হক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিয়া প্রেসক্লাব হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন স্বামী বিএম কবিরুল হক মুক্তি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। জন্মগতভাবেও তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এছাড়া নৌকা তাঁর আস্থা ও ভালবাসার প্রতীক হওয়ায় বিগত দিনের মত দলীয় প্রতীক নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত থাকার কারণে এবং শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী বি, এম, কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম শাহী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, মাকলুকার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি,এম কবিরুল হক মুক্তি ও চন্দনা হককে ফুলেল শুভেচ্ছা জানান কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com