1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৪৫|
সংবাদ শিরোনামঃ
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, কালিয়ায় জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীগঞ্জে আগামীকাল যথাসময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা,, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার আর নেই মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুর জেলাধীন ডাসার উপজেলা কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ডাসার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সামনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার রমেন মধু।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। সেই লক্ষ্যে ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যতটুকু পতিত জমি রয়েছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করে চাষ করার আহবান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্হানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষকদের সহায়তা দিয়ে উফশী রোপা উফশী রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com