1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:৪৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

খুলনার দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ- সম্প্রতি দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মরণে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিঘলিয়ার আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদ।

ক্যাম্পে উন্নত যন্ত্রপাতি দ্বারা আধুনিক চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মালিক ইফতেখার সিদ্দিক ও তার সহকর্মীবৃন্দ।

চক্ষু ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল সন্ধানী চক্ষু হাসপাতাল। এখানে চোখের যাবতীয় বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া নাক কান গলা রোগের চিকিৎসা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড সার্জন ডাঃ মোঃ আল আমিনুর ইসলাম (মাফি) এবং আবাসিক সার্জন ডাঃ দেবনাথ তালুকদার।

সার্বিক সহযোগিতায় ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগ ।

এছাড়া বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান , চশমা ও আনুষঙ্গিক ওষুধ প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com