1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে হার্টে ছিদ্র দুই শিশুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

রামপালে হার্টে ছিদ্র দুই শিশুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-বাগেরহাটের রামপালে দরিদ্র দুই শিশুর হার্টে ছিদ্রের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল শাখা। তাদের নিজস্ব কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে

৩০ শে মে ( শুক্রবার) বিকালে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় কোমলমতি শিশু তুরজাউন খাতুন(১৪) ও সামিয়া খাতুন(৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন।

শিশু দ্বয় হলেন উপজেলার উজড়কুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের নবীর শেখের কন্যা ভূঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসা. তুরজাউন এবং বাশতলী ইউনিয়নের তালবুনিয়া গ্রামের মোল্লা শফিকুল ইসলাম ৩ বছরের শিশু সামিয়া ইসরাত

জানা গেছে শিশুদ্বয় বারবার অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসায় জানা যায় তাদের হার্টে ছিদ্র কিন্তু পরিবার দুটি দরিদ্র হওয়ার কারণে চিকিৎসা ছিলো হাতের নাগালের বাইরে ফুটফুটে শিশু দুটির জীবন যেন অন্ধকারে ঘিরে আসছিলো বাবা মায়ের দুচিন্তার অবসান ঘটিয়ে আশার আলো জ্বালিয়ে এগিয়ে এলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
শিশু দুজনের চিকিৎসাভার তারা নিবে বলে আশ্বস্ত করেন

ইতোমধ্যে গতকাল তারা শিশুদ্বয়কে ঢাকায় নিয়ে যায় এবং আজ ৩১মে( শনিবার) তাদেরকে হসপিটালে ভর্তির কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা ।

এ নিয়ে পরিবার দুটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ড ভিশন বাংলাদেশকে ।
তারা আরো বলেন ওয়ার্ড ভিশন সব সময় অসহায় মানুষের পাশে আছে তাদের সাহায্যে আজ সমাজের দরিদ্র মানুষের দিন পাল্টে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com