
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন তারমধ্যে নদী ভাঙ্গন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা, কৃষি বীমাসহ মানুষের যে মৌলিক অধিকার সে লক্ষ্যে কাজ করছে সরকার।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফালানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমার নির্বাচনী এলাকায় যেখানে যেখানে নদী ভাঙ্গন আছে জরুরী ভিত্তিতে সেখানে জিও ব্যাক ফালানোর জন্য নির্দেশ দিয়েছি। এখানে নদী ভাঙ্গনের খবর শুনে প্রথমে আমি ভিজিট করেছিলাম আর দ্রুতই কাজটি করার চেষ্টা করেছি পাশাপাশি যেখানে যেখানে নদী ভাঙ্গন আছে এ মাসের মধ্যেই জরুরী ফান্ডিংয়ের ব্যবস্থা করে আমরা যেন নদী ভাঙ্গন রোধ করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।