1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২০|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

উজিরপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বেলা ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উজিরপুর -বানারীপাড়া, বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু,উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল,হারতা ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উজিরপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বরুণ মিত্র, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরঙ্গ জেব,হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।এসময় বক্তরা বলেন ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল, বর্তমান সংসদ সদস্য মোঃশাহে আলমের তরফ থেকে ২০০০ টাকা,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনার কাছ থেকে ২০০০ করে টাকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের তরফ থেকে ১ হাজার টাকা,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ শিকদার বাচ্চু এর তরফ থেকে এক হাজার টাকা ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের তরফ থেকে ১০০০ করে টাকা।

মোট ১১৬ টি মন্দিরে এ অনুদান প্রদান করা হয়।এ সময় অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন উপজেলার ১১৬ টি মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com