1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে বিদায়ী সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

উজিরপুরে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ী, মোঃ শাহীন হাওলাদার,অমল মল্লিক, বেবী রানী দাস। উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্টজনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর ভুয়সী প্রশংসা করে বলেন নারী নির্বাহী কর্মকর্তা উজিরপুরে যোগদানের পর থেকে সরকারের সকল সহায়তা সুষম বণ্টন, আবাসন প্রকল্প সঠিক পাত্রে দানসহ সরকারের উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে দায়ীত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এক কথায় এই নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন তার মেধা আর বয়স দুটোই একসাথে কাজে লাগিয়ে উজিরপুর থেকে সুনাম কুড়িয়ে নিয়েছেন। এছাড়াও বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com