1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জামালপুর সদরে আওয়ামী লীগ নেতার হাতে সাংবাদিক অপহরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৮:৫৬|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

জামালপুর সদরে আওয়ামী লীগ নেতার হাতে সাংবাদিক অপহরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুর সদর পৌরসভা এলাকা হতে মোঃ আমিনুল রহমান নিপু নামে এক গণমাধ্যম কর্মীকে অপহরণ করে জোর পূর্বক ৩০০ টাকার সাদা  স্টাম্পে স্বাক্ষর এবং তার স্ত্রীর নামে খোলা সোনালী ব্যংকের একটি চেক রেখে নির্যাতন করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অপহৃত সাংবাদিক মোঃ আমিনুল রহমান নিপু পিতা মৃত মেসবাহউদ্দিন দৈনিক সময়ের কথা জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।তিনি জামাল পুর সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করে আসছেন।

গত ৬/৬/২৪ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে মেলান্দহ হতে কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে জামাল পুর পৌরসভার স্টেশন রোড বীজ গুদাম এর পিছনে পৌছুলে পূর্ব থেকে উৎপেতে থাকা জামাল পুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান আকন্দ (৬০) পিতা,মৃত আব্দুস সামাদ আকন্দ পাথালিয়া,আকন্দ বাড়ি,জামালপুর সদর এর নেতৃত্বে ৪/৫ টি মটর সাইকেলযোগে এসে  ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী জোর পূর্বক তাকে আটক করে ফৌজদারি মোড়ে নিয়ে গিয়ে দুলাল ভেন্ডার এর দোকানে বসিয়ে ৩০০ টাকার সাদা স্টাম্পে স্বাক্ষর এবং স্ত্রীর সোনালি ব্যংক শাখার একটি পাতায় আমিনুর রহমান নিপুর স্বাক্ষর রেখে ছেড়ে দেন বলে জানা গেছে।

এ সময় তারা তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে টানা- হেঁচড়া করে চর থাপ্পড় মারতে মারতে তার পরনের পাঞ্জাবী ছিড়ে ফেলেন।কোন রকম মামলা মোকদ্দমা করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।এ সময় তার নিকট ১২ লাখ টাকা দাবি করেন,টাকা না দিলে সাদা স্টাম্প এবং চেকের পাতায় তাদের ইচ্ছামাফিক অংক বসিয়ে মামলা করার হুমকি দিয়ে চলে যান।এতে করে ভয় এবং আতঙে দিন পার করছেন সাংবাদিক আমিনুর রহমান  নিপুর পরিবার।

ঘটনাস্থলে পৌরসভা হতে সিসি ক্যামেরা স্হাপন করা হলেও, সেগুলো নষ্ট হওয়ায় অপহরণের ফুটেজ সংগ্রহ করা যায় নি। এ ব্যপারে সাংবাদিক আমিনুল রহমান নিপু জানান,ভূমিদস্যু চক্রের হোতা খলিলুর রহমান এর সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ থাকায় তিনি অন্যায়ভাবে আটক করে আমার নিকট ১২ লাখ টাকা দাবি করেন,আমি অপারগতা প্রকাশ করলে সাদা স্টাম্প এবং সাদা চেকের পাতা রেখে শারীরিক নির্যাতন করে ছেড়ে দেন।আমি ও আমার পরিবার ভয় ও আতঙ্কে দিন পার করছি।

উক্ত ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি গ্রহন করছি।অপহরণ ঘটনার ব্যপারে দোলাল ভেন্ডার জানান,ঐ দিন রাতে তারা আমিনুল হক নিপু কে নিয়ে আমার এখানে এসে সাদা স্টাম্প এবং চেকের পাতায় স্বাক্ষর নেন। অপহরণের ব্যপারে,জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান জানান,আমার সাথে টাকা পয়সার লেনদেন আছে,আপনি আসেন সাক্ষাতে কথা বলি। জামালপুর পৌরসভা ২ নং ওয়ার্ড কমিশনার রুনু খানের মোবাইল যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুম রেজা রহিম বলেন,বিষয় টি আমার জানা নাই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্হা গ্রহন করা হবে।  জামাল পুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন,এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com