1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক মাসুদ জিয়াকে প্রাণনাশের হুমকি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:০০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

সাংবাদিক মাসুদ জিয়াকে প্রাণনাশের হুমকি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক অগ্নিশিখার ব্যবস্থাপনা সম্পাদক চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম এর প্রকাশক মোঃ মাসুদ রানা জিয়াকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং মিরপুরের অটোরিকশা ব্যবসায়ী ও বাউনিয়াবাদ এলাকার কারেন্ট চোর ক্ষেতো আমির চোরা ও ট্রাফিক সার্জেন্ট পেটানোসহ নানা অভিযোগে অভিযুক্ত পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, একাধিক মামলার চিহ্নিত আসামি মান্নান সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে।

গতকাল রবিবার ১৯ মে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় অটোরিক্সা চালক ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা চলাকালীন, সাংবাদিক মাসুদ জিয়া সংবাদ সংগ্রহ করা কালিন, মিরপুরের অটোরিকশা ব্যবসায়ী ও বাউনিয়াবাদ এলাকায় কারেন্ট চোর ক্ষেতো আমির চোরা ও ট্রাফিক সার্জেন্ট পেটানোসহ নানা অভিযোগে অভিযুক্ত জুয়েল রানা, একাধিক মামলার চিহ্নিত আসামি মান্নান সহ তাদের সহযোগীরা সাংবাদিক মাসুদ জিয়াকে এসময় প্রানে মেরে ফেলার হুমকি সহ প্রকাশ্যে লাঞ্ছিত করার মত ঘটনা ঘটায়। যা সাংবাদিক মাসুদ জিয়ার সাথে থাকা তারি সহকর্মীর ক্যামেরায় উঠে আসে এ সকল চিত্র। তাতে দেখা যায় ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতা অটোরিকশা ব্যবসায়ী আমির, মান্না এবং পাশ থেকে জুয়েল রানা সাংবাদিক মাসুদ জিয়াকে দেখে নেয়ার হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার ইনদোনে আমির নামের ওই আওয়ামী লীগ নেতা সহ তার সহযোগিরা এমন ঘটনা ঘটিয়েছে। তারা ওই সাংবাদিকের উপর গুরুত্ব হামলা চালানোর জন্য তেরে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও নিজের প্রাণ বাঁচাতে মিরপুর ছেড়ে চলে যেতে বলে নইতো তাকে যে কোন সময় প্রানে মেরে ফেলতে পারে তারা। পাশে থেকে জুয়েল রানাও চিৎকার দিয়ে বলে ওই সাংবাদিক তোকে আজকের ভিতোরে দেইখা নিব নিউজ করসো নিউজ তোর ভিতরে ঢুকামু,দেখস নাই ওই সার্জেন্টেরে কি করসি আমার কি করতে পারসে, তুইও দেইখা নিবি।

এ বিষয়ে বাদী হয়ে ১৯ মে রাতে পল্লবী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিতো ডিজি করেছেন ভুক্তভোগী সাংবাদিক মাসুদ জিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com