1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ আগৈলঝাড়া থানায় মামলা দায়ের। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৪৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ আগৈলঝাড়া থানায় মামলা দায়ের।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষকসহ অজ্ঞাতনামা এক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ৬জানুয়ারী মঙ্গলবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আজকের ক্রাইম নিউজের প্রতিনিধিকে বলেন-উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত এরফান উদ্দিন মোল্লার ছেলে হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) পাশ্ববর্তী বাড়ির পূর্ব পরিচিত সপ্তম শ্রেণী পড়–য়া মেয়েকে (১৩) গত বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ঘরে একা পেয়ে ওই ছাত্রীর একটি অশ্লীল ভিডিও এবং ছবি অন্য একজনের মোবাইল ফোনে ধারণ করা আছে বলে তা দেখানোর জন্য পুকুর পাড়ের বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার চরম ক্ষতি হবে বলেও ছাত্রীকে হুমকী দেয় ধর্ষক হবি মোল্লা। এসময় ওই অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর অশ্লীল ভিডিও এবং ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেয় সেজন্য অজ্ঞাত ওই ব্যক্তিকে টাকা দেয়ার জন্য ধর্ষক হবি মোল্লা ছাত্রীর কাছে ৫ হাজার টাকা দাবি করে।ধর্ষিতা এই ঘটনায় মানসিকভাবে বিপর্যন্ত হয়ে তার পরিবারকে জানালে ধর্ষিতার বাবা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩(৫.২.২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ তারিকুল ইসলাম বলেন রাতে মামলা দায়েরে পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com