1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিজয় দিবস পালনে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০০ টাকা চাঁদা চেয়ে মোবাইলে খুঁদে বার্তা শিক্ষা অফিসারের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৩২|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

বিজয় দিবস পালনে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০০ টাকা চাঁদা চেয়ে মোবাইলে খুঁদে বার্তা শিক্ষা অফিসারের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে ৪০০ টাকা করে চাঁদা নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিষয়টি উজিরপুর উপজেলার গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী ফেসবুক মেসেঞ্জারের আইডি থেকে শিক্ষকদের গ্রুপে এ সংক্রান্ত একটি নোটিশ শেয়ার করলে বিষয়টি, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকেন।

বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে তোলপার সৃষ্টি হয়। পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক মাস্টার, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মামুন হোসেন সহ একাধিক প্রধান শিক্ষক জানান, ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়কে ৪০০ টাকা করে দিতে হবে বলে মৌখিক নোটিশ জানান।

তবে গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তার বিষয়টি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছেন তা আমরা দেখেছি। তিনি জানান উজিরপুরে ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর তাতে মোট টাকা পরিমাণ দাঁড়ায় ৭২,৪০০ টাকা।

এ বিষয়ে শিক্ষকরা জানান জেলার অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে তাদের শিক্ষা অফিস থেকে এ ধরনের কোন নোটিশ নেই। এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী জানান আমি কোন টাকা তুলছি না, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ খুদে বার্তা দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক বিদ্যালয়ে ৪০০ টাকা ধার্য করা হয়েছে, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com