1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাবুগঞ্জে পরকিয়ার বলী হলেন উজিরপুরের কিশোরী, আগুনে ঝলসানো অবস্থায় মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:০৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

বাবুগঞ্জে পরকিয়ার বলী হলেন উজিরপুরের কিশোরী, আগুনে ঝলসানো অবস্থায় মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: উজিরপুরের কিশোরী বাবুগঞ্জে পরকিয়ার বলী হয়ে আগুনে ঝলসানো অবস্থায় ৬ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লরে না ফেরার দেশে চলে গেলেন রুমানা আক্তার (১৭) ।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১নং দেহেরগতি গ্রামের হাকিম খন্দকারের বখাটে ছেলে ১ কন্যা সন্তানের জনক সাগর খন্দকার ( ৩০) এর সাথে পরকিয়ায় জড়িয়ে পরেন উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে রুমানা আক্তার (১৭)। ৬ মাস পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় দগ্ধ অবস্থায় ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু ওইদিন মধ্যরকিশোরী গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয় ।
জানা গেছে, সাগর বিবাহিত ছিলেন তার একটি কন্যা সন্তান রয়েছে। বছর খানেক আগে সাগর ও রুমানা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এরপর সাগর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ৬ মাস আগে রুমানাকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর ভালোই যাচ্ছিল তাদের দিনকাল। হঠাৎ করে বৃহস্পতিবার এ ঘটনায় পলাতক রয়েছে স্বামী সাগর খন্দকার।

প্রতিবেশি সোনিয়া আক্তার জানান , আমরা হটাৎ ডাক চিৎকার শুনতে পাই, ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সাগরের ঘর থেকে ২৫ ফুট দূরে একটি বাথরুমে আগুন জ্বলছে, সেখানে গিয়ে দেখি রুমানার গায়ে আগুন জ্বলছে, এরপর সবাই মিলে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলি।তবে আমরা শুনেছি রুমানার গায়ে রান্না ঘর থেকে আগুন লেগেছে, কিন্তু কিভাবে সে বাথরুমে গিয়েছে তা আমরা বলতে পারছিনা। রান্না ঘরের পাশেই পুকুর ছিলো সেখানেও সে ঝাঁপ দিতে পারতো তাও সে দেয়নি।
তবে এলাকায় সাগরের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, বাবুগঞ্জ থানার সূত্রে জানা যায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে সাগর দীর্ঘদিন এ সকল মামলায় জেল খেটেছেন। তিনি এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত তিনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

নিহতের পিতা মোস্তফা হাওলাদার জানান , তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মণ্ডল বলেন,আপনাদের মাধ্যমে ঘটনাটি শুনলাম, ঢাকায় ময়নাতদন্ত হচ্ছে, রিপোর্টের প্রেক্ষিতে হত্যার আলামত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com