1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১৬|
সংবাদ শিরোনামঃ
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মাদারীপুরে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম ডেস্কঃ-মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম দিক নির্দেশনায় মাদারীপুর ২নং পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে (১০নভেম্বর)২০২৩ তারিখে সকাল ১০.৪৫ ঘটিকার সময় ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর জেলার সদর থানা এলাকায় মাদক অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে এ এস আই (নিঃ) সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বাইতুন মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকার মিজানের ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ সোহানুর রহমান সোহান নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ডাসার থানার ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডাসার এলাকার আইয়ুব আলী ব্যাপারীর ছেলে মোঃ সোহানুর রহমান সোহান (২৯) কে ২০০৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com